নিজেদেরকে সামলান, নাহলে জনগণই আপনাদের শামলে দেবে- জামায়াতে ইসলামীর আমির

নিজেদেরকে শামলান, নাহলে জনগণই আপনাদের শামলে দেবে- জামায়াতে ইসলামীর আমির

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৪: ০০
Thumbnail image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে সেই রক্তের সাথে কাউকে বেঈমানী করতে দেব না। তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই।

আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বার বা দিতে না হয়। কাজেই আগামি নির্বাচন সুষ্ঠ হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোন নির্বাচন চাইনা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানীংকালে রাজনীতির নামে যে অপকর্ম আর লুটপাট আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দল গুলোকে বলবো সাবধান হোন। নিজেদেরকে শামলান। নাহলে জনগণই আপনাদের শামলে দেবে ইনশাআল্লাহ। আপনারা আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হোন।

শনিবার সকাল সাতটায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি কুমিল্লার আলেখারচর এলাকায় পথসভা করেন। পদুয়ার বাজারের পথসভায় কেন্দ্রীয় সূরাহ সদস্য জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারী মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্যে রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাজাহান এডভোকেট, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে, মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মু. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা -৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে মু.কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত