• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ২৩: ০৭
logo

Photo

কুমিল্লায় মসজিদের সামনে ও মন্দিরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত ও মসজিদের মুসল্লিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের ঠাকুরপাড়া বাগান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-বাগানবাড়ি কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী ও বাগানবাড়ি এলাকার বাসিন্দা আবদুল বারেক।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরে শনি পূজা চলছিল। কয়েকজন নারী ও পুরোহিত পূজা করছিলেন। একজন কিশোর পশ্চিম দিক থেকে দৌড়ে সালাউদ্দিন হোটেলের দিকে চলে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ধরে যায়।

বাগানবাড়ি এলাকার স্থানীয় দোকানি মো. ইব্রাহিম খলিল বলেন, আমি দোকান বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। একটু সামনে এগুতেই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল কানের ফর্দা ফেটে যাবে। মুসল্লিরা অনেকেই মাগরিবের নামাজ শেষ করে বের হচ্ছিল। সবাই দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। দুষ্কৃতকারী তিন-চারজন দৌড়াতে দৌড়াতে পূর্ব দিকে চলে যায়।

আহত আবদুল বারেক বলেন, আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম। এসময় বিকট শব্দ হয়। আচমকা পায়ের ওপর কিছু একটা এসে পড়েছে মনে হয়। তবে আমি কাউকে দেখিনি।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক তাপস বকশি বলেন, এটি সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে হামলা হয়ে থাকতে পারে। পুলিশ কিছু আলামত জব্দ করেছে। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল ও ব্যাগ জব্দ করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি।

পূজা ফ্রন্ট কুমিল্লা মহানগরের সভাপতি শ্যামল কৃষ্ণ সাহা বলেন, এ হামলা সম্প্রীতি নষ্টের উদ্দেশে করা হয়েছে। এখানে বৌদ্ধ মন্দির, হিন্দুদের দুটি মন্দির ও মসজিদসহ একাধিক স্পর্শকাতর জায়গা রয়েছে। এ জায়গা লক্ষ্য করেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যার উসকানিমূলক কথাবার্তা বলে, তারাই এ হামলা ঘটিয়েছে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত ও পথচারীসহ তিনজন আহত হয়েছে। দুষ্কৃতকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

২

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৩

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৪

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

সম্পর্কিত

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

৩৭ মিনিট আগে
হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

১৪ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে