জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাকতলা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসমীন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সরওয়ার জাহান দোলন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও জাতীয় চেতনা বিকাশের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ডিসপ্লে সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত