• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ভবিষ্যতে আর কাউকে অপকর্মের সুযোগ দেওয়া হবে না: ইয়াছিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৩৩
logo

Photo

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমিন-উর রশিদ ইয়াছিন বলেছেন, এক সময় কিছু অপকর্ম হয়েছিল, তবে ভবিষ্যতে আর কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্ম করে তারা কেবল সুযোগ সন্ধানী। আমাদের ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায়— আমরা মাইনরিটি। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা।

তিনি বলেন, আপনি কেন নিজেকে দুর্বল মনে করবেন? পৃথিবীতে যদি কেউ নিজেকে দুর্বল ভাবে, তবে তাকে কেউ শক্তিশালী করতে পারে না। যেমন ডাক্তার কাছে রোগী যদি নিজেকে অসুস্থই মনে করে, তবে পৃথিবীর কোনো ওষুধে সে সুস্থ হবে না। তাই মনে রাখতে হবে, আমরা কেউ ছোট নই, খাটো নই— সবাই সমান মর্যাদার নাগরিক।

গতকাল রোববার দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার ১৩১টি পূজামণ্ডপে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মনোহরপুর রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দির থেকে শুভেচ্ছা উপহার প্রদান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

প্রধান অতিথি হাজী ইয়াছিন অরো বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই মাইনরিটি নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ-দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আমরা আমাদের সন্তানদের কষ্ট করে লালন-পালন করি, যেন তারা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু যদি আমরা তাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করে না যেতে পারি, তবে সব কষ্টই বিফলে যাবে। তাই হিন্দু-মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে হবে।

ইয়াছিন বলেন, এই এলাকা, এই দেশ, এমনকি এই পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং বিএনপির সভাপতি জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ণ সরকারসহ অন্যরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

২

তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

৩

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

৪

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

৫

বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা ভাঙা সেতু

সম্পর্কিত

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

৯ ঘণ্টা আগে
তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

৯ ঘণ্টা আগে
ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

১৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

১৮ ঘণ্টা আগে