নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেছেন সজীব তালুকদার। তিনি এর আগে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলায়।
সজীব তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার অপরাহ্নে তিনি যোগদান করেন। বিদায়ী ইউএনও ফাতেমা-তুজ-জোহরার স্থলাভিষিক্ত হন তিনি। ফাতেমা খাদ্য মন্ত্রণালয়ে যোগদান করেন।
জানতে চাইলে সজীব তালুকদার বলেন, আমি সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার সঙ্গে প্রশাসনকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে চাই এবং সরকারি সেবা যেন কোনো হয়রানি, অনিয়ম বা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে-এটি আমার অন্যতম প্রধান অঙ্গীকার।