কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোরে আদর্শ সদর উপজেলার উত্তর সূর্যনগর এলাকা থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়। বিজিবির দাবি, জব্দ করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে তিনটার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির একটি টহল দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

১০ বিজিবি (কুমিল্লা ব্যাটালিয়ন) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দ করা ইয়াবাগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংস বা নিষ্পত্তি করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান ও মাদক নির্ম‚লে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত