• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ভর্তি পরীক্ষার কারণে কুমিল্লায় জামায়াতের সমাবেশ ৩০ জানুয়ারি, কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভাও একইদিনে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১: ১৪
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে জামায়াতে ইসলামীর কুমিল্লার সমাবেশ একদিন এগিয়ে আনা হয়েছে। ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ওই সমাবেশ হবে। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার দিন জামায়াতের সমাবেশ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মু. মাহবুবুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে জামায়াতে ইসলামীর জনসভা আয়োজনের কথা ছিল। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে ৩০ জানুয়ারি ১০৯ বছরের ঐতিহ্যে লালিত কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভা। ওই সভা উপলক্ষে সারাদেশ থেকে ক্লাবের সদস্যরা কুমিল্লায় আসেন। তখন টাউন হল মাঠে গাড়ি রাখতে হয়। এছাড়া সন্ধ্যায় ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ক্লাব মাঠে। ওইদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণও হয়।

জানা গেছে, কুমিল্লা ক্লাবকে ওইদিনের সভা স্থগিত করার জন্য প্রশাসন থেকে বলা হয়েছে। প্রশাসন নির্বাচন উপলক্ষে জামায়াতকে টাউন হল মাঠ ৩০ জানুয়ারি সন্ধ্যায় দিতে চায়। এমতাবস্থায় জামায়াতের সমাবেশের কারণে কুমিল্লা ক্লাবের বার্ষিক সাধারণ সভাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল বলেন, বিষয়টি নিয়ে আমরা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব। আমরা দুইমাস আগেই সাধারণ সভার তারিখ নির্ধারণ করেছিলাম।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

২

জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

৩

পুরাতন গোমতী নদী দখল ও দূষণমুক্ত করার দাবি

৪

বরুড়া কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

৫

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসীম উদ্দিনের পরিচ্ছন্নতা অভিযান

সম্পর্কিত

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

৩ ঘণ্টা আগে
জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৭ ঘণ্টা আগে