কুমিল্লায় নয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জানার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জানার জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। জ্ঞানাজনের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। আপনার সন্তানকে একটি ভালো বই কিনে দিতে পারে মানে একজন ভালো বন্ধু উপহার দেওয়া। ভালো বই-ই সৎ সঙ্গ। আদর্শ মানুষ গড়ার জন্য বইয়ের বিকল্প নেই। আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বইমেলা। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে কুমিল্লা টাউন হল মাঠে।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। আলোচক ছিলেন লেখক, গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসাত বাবুল। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।

আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠান হবে। সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।

এ বছর বইমেলায় অংশ নিচ্ছে ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধার্থে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।

এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পর বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত