• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

মোহাম্মদ শরীফ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৪
logo

Photo

আগামী সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসবেন। টাউন মাঠে লাখ লাখ মানুষের সমাগম করা হবে। এই সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি প্রশাসক ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু। গতকাল শুক্রবার দুপুরে টাউন মাঠে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে একবেলার খাবারের আয়োজন করে সামাজিক ও উদ্যোক্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘সিগনেচার বাংলা’। নকশাঙ্গন ও চাষীয়ানার যৌথ আয়োজনে এবং সিগনেচার বাংলার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচিতে নগরের প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণের পূর্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আরো বলেন, কুমিল্লার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আধুনিক নগরী, আগামীর প্রজন্মের বসবাসযোগ্য নগরী হিসেবে গড়তে চাই।

মানবিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর ও কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিগনেচার বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

এ সময় বক্তারা আয়োজন প্রসঙ্গে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুরা আমাদেরই সমাজের অংশ। তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও সামাজিক দায়িত্বও। বিত্তবান ও সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষকে অনাহারে দিন কাটাতে হবে না।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিতদের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ কেবল খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিতদের কল্যাণে এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

৩

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

৪

সাত মাসে কুমিল্লার দৃশ্যমান উন্নয়ন কতটুকু

৫

সাত কিলোমিটারেই যত ভোগান্তি

সম্পর্কিত

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

২ ঘণ্টা আগে

৪ ঘণ্টা আগে
সাত কিলোমিটারেই যত ভোগান্তি

সাত কিলোমিটারেই যত ভোগান্তি

৪ ঘণ্টা আগে