• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ম্যাডাম ব্লাভাটস্কির জীবন দর্শন ও বিশ্ব মানবতা শীর্ষক আলোচনা ও শ্বেত সরোজ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২২: ১৬
logo

Photo

দ্য থিওসোফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ‘হেলেনা পেট্রোভনা ব্লাভাটস্কির জীবন দর্শন ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা ও গতকাল শুক্রবার বিশ্বব্যাপী পালিত প্রতিষ্ঠাতার প্রয়ান দিবসকে ‘শ্বেত সরোজ দিবস’ হিসেবে কুমিল্লায়ও উদযাপন করা হয়।

কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির আয়োজনে নগরের দেশপ্রিয় কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রাবন্ধিক এ জেড এম ওবায়দুল্লাহ্ ও আবৃত্তিকার-সংগঠক কাজী মাহতাব সুমন। উভয়ের প্রাণবন্ত তাত্ত্বিক আলোচনা উপস্থিত শ্রোতাদের বিমোহিত করে। শুভেচ্ছা কথন পর্বে বক্তব্য দেন এডভোকেট গোলাম ফারুক, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সাংস্কৃতিক সংগঠক শহীদুল হক স্বপন ও ধর্মতত্ত্ব গবেষক আনিসুর রহমান অপু প্রমুখ।

ব্লাভাটস্কির জীবন দর্শনের উপর স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর গৌরাঙ্গ চন্দ্র দাশ ও কবি অমৃত লাল দত্ত। কবিতা আবৃত্তি করেন অধ্যক্ষ শফিকুর রহমান ও বিপ্লব সাহা। সোসাইটির আহবায়ক অধ্যক্ষ তাপস বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব চন্দন দাস। সভার প্রারম্ভে সার্বজনীন প্রার্থনা পরিচালনা করেন উত্তম বহ্নি সেন।

সভায় ম্যাডাম ব্লাভাটস্কির বর্ণাঢ্য জীবনের নানাদিক ও শ্বেত সরোজ দিবসের গভীর তাৎপর্য তুলে ধরে বক্তারা অশান্ত পৃথিবীতে শান্তি- সত্য- মানবতা ও আত্মিক জাগরণের আহবান জানিয়ে একটি জ্ঞাননির্ভর- আলোকিত- অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

২

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

৪

বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

৫

চান্দিনায় প্রবাসীর ঘরে চুরি, স্বর্ণ লুট

সম্পর্কিত

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

বাঙ্গরা উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ

৮ ঘণ্টা আগে
ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

৯ ঘণ্টা আগে