নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন। সম্প্রতি তিনি আওয়ামী লীগকে বিভিন্নভাবে সংগঠিত করছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, সম্প্রতি সরকার বিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয় সম্পাদক। বকুল কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহার উদ্দিনের অনুসারী।