কুমিল্লায় অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলায় তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়।

আজ বেলা ১১টা থেকে কুমিল্লা নগরের চকবাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি ব্রয়লার মুরগির দোকানদারকে দুই হাজার করে এবং তিন মুদি দোকানদারকে চার হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এখন থেকে নিয়মিতভাবে ক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং যৌক্তিক দামে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রয় ও বিক্রয়ের তথ্য যাচাই-বাছাই করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত