• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেনকে বিএনপি’র সংবর্ধনা

বাসস, কুমিল্লা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৬: ১৩
logo

Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রবীণ নেতা মোক্তল হোসেন সর্দারকে (৮০) সংবর্ধনা দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা জেলা বিএনপি।

গতকাল শনিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণ এই নেতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।  

মোক্তল হোসেন সর্দার রাজনীতির দীর্ঘ পথচলায় কখনো ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, কখনো গ্রাম সরকারের নির্বাচিত প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপিতে যোগ দিয়ে দলটির দুঃসময়ে সংগঠনের পাশে থেকেছেন। দায়িত্ব পালন করেছেন উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন অনেকটাই বাকরুদ্ধ। তবু দলের নেতাকর্মীদের কাছে তাঁর পরিচয় একজন ত্যাগী ও পরীক্ষিত অভিভাবক হিসেবে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ভিপি ওয়াসিমের নির্দেশনায় দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা  হয়েছে। অনুষ্ঠানে মোক্তল হোসেন সর্দারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পাঁচথুবী ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ মোক্তল হোসেন সর্দার। স্থানীয়ভাবে তিনি ১২ সমাজের সর্দার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে ভূমিকা রেখেছেন। স্থানীয়দের কাছে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও পরিচিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শ সদর উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি। বর্তমানে তিনি দলের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। দলের কঠিন সময়েও তাঁর রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভূমিকার কারণে স্থানীয় নেতা-কর্মীদের কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি।

জীবনের শেষ প্রান্তে এসে কঠিন সময় পার করছেন এই প্রবীণ নেতা। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগের কারণে বাকশক্তিও অনেকটা হারিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ সময় সদর উপজেলা বিএনপির বৃক্ষ রোপণ বিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

২

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ

৫

চৌদ্দগ্রামে এনসিপি নেতার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত

সম্পর্কিত

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

১১ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে
কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২ ঘণ্টা আগে