গোমতী নদীর উপর ৩১০ মিটার সেতুর নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গোমতী নদীর উপর ৩১০ দশমিক ৪০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্তমানে সেখানে পাইলিং এর কাজ চলছে। এটি গার্ডার সেতু। স্থানীয়ভাবে গোলাবাড়ি সংলগ্ন সেতু বলা হয়। তবে নথিতে আছে কালখেরপাড় ুবিবিরবাজার ভায়া শীবের বাজার জিসি সড়কের মুখে ওই সেতু হচ্ছে। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ওই সেতুর অবস্থান। টিক্কারচর সেতুর অদূরে এই সেতু। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে নদীর এপাড়ের সঙ্গে ওপাড়ের যোগাযোগ আরও সহজতর হবে। কৃষিপণ্য আনানেওয়া সহজ হবে। ভারতের সীমান্তবর্তী এলাকায় সহজে যাওয়া যাবে। ২০২৭ সালে সেতুটি খুলে দেওয়ার কথা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আদর্শ সদর উপজেলা সূত্রে জানা গেছে, পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এই সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ শেষ হবে ২০২৭ সালের ২৩ আগস্ট। এই সেতু নির্মাণের চুক্তি করা হয়েছে ৫১ কোটি ১৭ লাখ ১৭ হাজার ১৭ দশমিক ০১৭ টাকা। প্রাক্কলিত মূল্য ৪৬ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ৬১৯ দশমিক শূন্য ৬০ টাকা। মাদারীপুর জেলার কুলপদ্বী এলাকার মেসার্স হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড মো. রাশেদুজ্জামান পিটার জেভি ওই কাজ পেয়েছে।

গত সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, গোমতী বাঁধ পেরিয়ে উত্তর দক্ষিণে ওই সেতু হচ্ছে। এখন বাঁধের ভেতরের অংশে পাইলিং চলছে। সেখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আনা হয়েছে। মাটি কাটা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, এলজিইডি এই কাজ করছে। সবেমাত্র মাত্র শুরু হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার চেষ্টা থাকবে। এই সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত