• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

শপথ করছি, শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না: জাকারিয়া তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২: ০১
logo

Photo

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শপথ করছি, শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। জুলাই যোদ্ধারা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবনবাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে। এই কথাটি শুধু মুখেই না বলে আমাদের সবাইকে কর্মে ও অন্তরে ধারণ করতে হবে।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছিল। আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তাদের প্রত্যাশা পূরণ করতে। আজকে সকল শহীদদের প্রতি-বিশেষ করে ৭১, ৯০ ও ২৪ এ যারা এদেশকে ভালোবেসে এ দেশের মানুষের মুক্তি কামনায় স্বাধীনতা কামনায় জীবন দিয়ে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, কুমিল্লার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই-আমার মন্ত্রণালয় থেকে যে ধরনের সুযোগ সুবিধা অন্যান্য শহীদ পরিবাররা পাবে, ইনশাআল্লাহ আপনারাও সেটা অবশ্যই পাবেন। সরকার ঘোষিত যেকোনো ধরনের সুযোগ সুবিধা যদি শহীদ পরিবার না পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সঠিক প্রাপ্য বুঝিয়ে দেব।

প্রধান আলোচকের বক্তব্যে কুমিল্লা ৬ আসনের এমপি চৌধুরী বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ফলে এদেশের ছাত্র জনতা দীর্ঘদিনের চেপে থাকা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। তাদের আত্মত্যাগকে আমরা ভুলে যেতে দিব না। আমরা জুলাইকে মনেপ্রাণে বিশ্বাস করি, ধারণ করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের নেতৃত্বের এদেশ পথ হারাবে না।

মহানগর বিএনপির সভাপতি কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা আদালতের কৌঁসুলি কাইমুল হক রিংকু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক সাকিব হুসাইনসহ জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বিএনপির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৯ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৯ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

১১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১২ ঘণ্টা আগে