ঢাকা জেলার সিভিল সার্জন হলেন কুমিল্লার ডা. জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা জেলার সিভিল সার্জন হয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকারিয়া মাহমুদ। ১৯ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

ডা. মো. জাকারিয়া মাহমুদকে আগামী ২৪ আগস্টের মধ্যে ঢাকা জেলার সিভিল সার্জন পদে যোগদান করতে হবে।

ডা. মো. জাকারিয়া মাহমুদ জানিয়েছেন তিনি শিগগিরই যোগদান করবেন। যোগদানের আদেশ পেয়েছেন।

ডা. মো. জাকারিয়া মাহমুদের বাসা কুমিল্লা নগরের পূর্ব রেসকোর্স পুরাতন পাসপোর্ট অফিস গলি। জাকারিয়া ১৯৯৪ সালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তাঁর সহধর্মিণীও চিকিৎসক। তিনি দুই সন্তানের জনক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত