কুমিল্লায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ করছে কুমিল্লাবাসী। একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও পুলিশ সুপার আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলার সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁঞা স্বপন ও জেলা কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে শহিদদেও স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে।

কুমিল্লা জেলার বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালিত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত