দাউদকান্দিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৬, ২০: ১৫
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গৌরীপুর বাজারের সুফি কিচেনে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের বিভিন্ন কৌশল, উৎপাদন বৃদ্ধির উপায় এবং লাভজনক ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতকরণ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটরের সঠিক পরিচালনা, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং মাছের রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিয়নাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ গিয়াস উদ্দিন ও কৃষিবিদ অপু রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মো. রিমন চৌধুরী।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ পর্বে মৎস্যচাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্যসম্পদের উন্নয়ন ও খামারিদের স্বাবলম্বী করতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত