• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২১: ৫৫
logo

Photo

আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে গণবিদ্যাপীঠ গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শাক সবজির বীজ বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ, সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান, আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী মহিবুর রহমান।

অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন ব্যক্তিকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মো. মহিউদ্দিন লিটন বলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ করতে হবে। মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা গ্রহণ করতে হবে। স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মাদক ও মিথ্যা থেকে দূরে থাকতে হবে।

অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষা উদ্যোক্তাকে একযোগে কাজ করতে হবে।

মো.আবদুস সামাদ বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরা ও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে। তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।

এ সময় উপস্থিত গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভূপাল মজুমদার, মিষ্টু দাশ, একেএম মশিউল আলম, নার্গিস আক্তার, প্রভাষক মো. আবুল কালাম প্রভাষক, ফখরুল ইসলাম প্রভাষক, ফারজানা বুলবুল প্রভাষক, কম্পিউটার প্রদর্শক ফখরুল ইসলাম, সমাজসেবক শাহাদাত হোসেন, আবদুস সামাদ ফাউন্ডেশনের সদস্য ইব্রাহিম হাসান, আজিজুল ইসলাম, আবদুল কাদের জিলানীসহ সকল শিক্ষার্থী।

আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে স্কুল বই, খাতা ও কলম, শাক সবজির বীজ উপহার দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের মানববন্ধন

৩

বুড়িচংয়ে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা

৪

চান্দিনায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৫

কুমিল্লায় অনিয়মের দায়ে বেকারিকে জরিমানা

সম্পর্কিত

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে