সিন্ডিকেটের কারণে ফিরে যান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজির উল্যা মজুমদারকে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়। গত ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার নাজির উল্যা কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে যান। কিন্তু পদ শূন্য না থাকায় তিনি যোগদান না করে হতাশ হয়ে ফিরে যান।
জানতে চাইলে নাজির উল্যা মজুমদার বলেন, যোগদান করতে গিয়ে দেখি পদ শূন্য নেই। কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ডে উপবিদ্যালয় পরিদর্শকের পদ দুইটি। দুইটি পদেই কর্মরত আছেন দুইজন। ওই কারণে নাজির উল্যা মজুমদার যোগদান করতে পারেননি। এর আগে গত ২০ সেপ্টেম্বর কুমিল্লা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাদিরুজ্জামানকে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) পদে পদায়ন করা হয়। পদায়নের আদেশ পাওয়ার পর তাঁকে প্রথমে যোগদান করতে দেওয়া হয়নি। পরে কুমিল্লা মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতা তাঁকে যোগদান করান। যোগদানের দুইদিন পর ২৭সেপ্টেম্বর পদায়নের আদেশটি প্রশাস-নিক কারণে বাতিল করা হয়।
বর্তমানে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) পদটি খালি আছে জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) হিসেবে ২০২৪ সালের ৫ আগস্টের পর যোগদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সালাহউদ্দিন। সম্প্রতি তিনি প্রশাসন ক্যাডারে আত্তীকৃত হন। এরপর থেকে পদটি শূন্য। বোর্ডের বর্তমান প্রশাসন তাঁদের পছন্দের ব্যক্তিকে ওই পদে আনতে চান। ওই কারণে মোহাম্মদ নাদিরুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পদ খালি না থাকায় উপবিদ্যালয় পরিদর্শক পদে যোগদান করতে পারেননি নাজির উল্যা মজুমদার। উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়টি বাতিল করেছে মন্ত্রণালয়।