তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। এর আগে মামুনুর একই বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তিনি কুমিল্লার দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। একজন সৎ সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত