• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মেঘনা

মেঘনায় উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
logo

মেঘনায় উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
Photo

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কর্মসূচির আওতায় নারীদের মধ্যে সরকারি অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়াতে কুমিল্লার মেঘনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মেঘনা উপজেলার লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সভাপতি মো. বাহাউদ্দিন হাউদ, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজ্জামেল হক, প্যানেল চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের এসব কর্মসূচি সম্পর্কে অবহিত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সরকার ঘোষিত অগ্রাধিকার সর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এসব কর্মসূচির উদ্দেশ্য, সম্ভাব্য সুফল এবং জনগণের করণীয় সম্পর্কে উপস্থিতদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বক্তারা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির ভেতরে ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো নিয়মিত পরিস্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

২

আল্লামা নুরুল হকের জানাজায় মুসল্লিদের ঢল

৩

মেঘনায় উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

৪

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

সম্পর্কিত

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

৩২ মিনিট আগে
আল্লামা নুরুল হকের জানাজায় মুসল্লিদের ঢল

আল্লামা নুরুল হকের জানাজায় মুসল্লিদের ঢল

৩৪ মিনিট আগে
ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

৬ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে