সনাতন ধর্মাবলম্বী সংগঠনের সঙ্গে মনিরুল হক চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। আজ শনিবার বিকেলে কুমিল্লার মডার্ন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীলিপ কুমার নাগ কানাই।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, সাংবাদিক দিলীপ মজুমদার ও ইসকন প্রতিনিধি মৃত্যুঞ্জয় প্রভু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন-কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত