লাকসাম প্রতিনিধি

লাকসামে বিউটি রানী সরকার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের বিজয় সরকারের স্ত্রী ও পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মুদাফরগঞ্জ বাজার দারুণ আমান স্কুল গেট সংলগ্ন আনোয়ারা ভবনের তৃতীয় তলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, ওই নারী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে বিজয় সরকার সঙ্গে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের বলহরি রামের মেয়ে বিউটি রানীর সঙ্গে প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যা এবং ৬ ও ৩ বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও মাঝেমধ্যে ছোটখাটো ঝগড়া হতো, যা আবার মিটেও যেত। বিউটি রানীর স্বামী বিজয় সরকার একজন ব্যবসায়ী। ভাড়া বাসার নিচে স্বামীর মোটরসাইকেলের শোরুম রয়েছে।
বেশ কিছুদিন ধরে বিউটি রানীর স্বামী পাশ্বর্বর্তী বরুড়া উপজেলার এক ইসলাম পরিবারের প্রবাসী স্ত্রীর পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন এবং স্ত্রী বিউটি রানীর প্রতি স্নেহ ভালোবাসা না করে অন্য নারীদের পেছনে সময় ও টাকা পয়সা খরচ করতেন। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ মারাত্মক আকার ধারণ করে। বুধবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে বলে পাশের ভাড়াটিয়ারা জানিয়েছেন।
বাসিন্দারা ধারণা করছেন, স্বামী পরকীয়া প্রেমে মগ্ন থাকায় স্ত্রী বিউটি রানী আত্মহত্যা করছেন। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার রাতে নিজ কক্ষে সন্তানদের ঘুম পাড়িয়ে দিয়ে রাত আনুমানিক দেড়টার দিকে বিউটি রানী পাশের আরেকটি রুমে দরজা বন্ধ করে দেন। সকালে সন্তানেরা ঘুম থেকে উঠে মায়ের সন্ধান ও পাশের রুমে সাড়া না পেয়ে কান্নাকাটি করলে প্রতিবেশীরা সন্দেহবশত দরজা ছিদ্র করেন এবং তাকে রুমের সিলিং ফ্যানে সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।