ফেনীতে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান-মোটরসাইকেল জব্দ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮: ০৭
Thumbnail image

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের সর্বমোট মূল্য প্রায় ৮১ লাখ ৯০ হাজার টাকা।

আজ বুধবার ভোর ৪টার দিকে ফেনী সদর উপজেলার গীতাবাড়ী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পাওয়া যায়। পরে যানবাহন দুটিসহ এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত