কুমিল্লায় সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রতœতাত্তি¦ক নির্দশন দেখে অভিভূত আমি। এখানে বৌদ্ধ সভ্যতার অনেক নিদর্শন আছে। আমাদের সরকার সংস্কৃতির প্রয়োজনে সব করে যাবে।
তিনি বলেন. বিগত সরকার গত ১৭ বছরে সব শেষ করে দিয়েছে। দেশের টাকা লুটপাট করে নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে খাতায় না লিখলেও ১০ শতাংশ নাম্বার বাড়িয়ে দেওয়া হতো। এতে শিক্ষা ধ্বংস হয়ে গেছে।
আজ শুক্রবার বেলা ১১টায় শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার উপস্থিত ছিলেন।
বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে নগরের দক্ষিণ চর্থা গোলপুকুর পাড়ে অবস্থিত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের বাড়ি, লাকসাম রোডে অবস্থিত অভয় আশ্রম, মহেশ ট্রাস্টের রামমালা গ্রন্থাগার, মনোহরপুরে অবস্থিত রাজ রাজেশ্বরী কালিবাড়ি, ঝাউতলায় অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, ধর্মসাগরের উত্তরপাড়ে অবস্থিত রানীর কুটি এবং টাউন হল কমপ্লেক্স পরিদর্শন করবেন সংস্কৃতিমন্ত্রী।
এছাড়া সন্ধ্যা ছয়টায় জেলা সার্কিট হাউজে সুধীজনদের সঙ্গে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন সংস্কৃতিমন্ত্রী।