• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম ও দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২১: ৪৩
logo

কুমিল্লায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম ও দেবীদ্বার প্রতিনিধি

প্রকাশ : ০১ জুন ২০২৬, ২১: ৪৩
Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক স্থানে তিনজন ও দেবীদ্বারে একজন শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ সোমবার এ ঘটনা ঘটে।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমানের ছেলে মো. শাহ নেওয়াজুর রহমান আয়ান(১২), মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে মোহাম্মদ শাহাদাত(৬) ও সৌদিআরব প্রবাসী ব্যবসায়ী ফরহাদ ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ(৩)। আজ সোমবার পৌর এলাকার নাটাপাড়া, মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই ও কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে পৃথক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ান কুমিল্লার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করে। পবিত্র ঈদুল আজহার ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে গ্রামের বন্ধুদের সাথে পাশ্ববর্তী মাঠে খেলাধুলা শেষে কবরস্থান সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে চৌদ্দগ্রাম বাজারস্থ বাসা থেকে বাড়িতে বেড়াতে যাওয়া প্রবাসী ফরহাদ ইবনে মোস্তফার ছোট ছেলে মোহাম্মদ কালকোট গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

এছাড়া মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মুন্সিরহাট মরা নদীর পানিতে ডুবে মোহাম্মদ শাহাদাত হোসেন নামে অপর এক শিশুর মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শহরের শিশুরা সাঁতার না জেনে বাড়িতে এসে পুকুরে নেমে মৃত্যু সম্মুখীন হচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

দেবীদ্বার প্রতিনিধি জানান, আজ সোমবার দুপুর ১২ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসষ্ট্যান্ড ব্রিজ সংলগ্ন তিতাস নদীর শাখা লক্ষার খালে স্রোতের টানে তলিয়ে গিয়ে ফারিয়া নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু ফারিয়া আক্তার(৮) সংচাইল গ্রামের রহিম মাস্টারের বাড়ির এবং প্রভাতী ফিসারিজ’র কর্মচারী মো. শাহাদাত হোসেনের মেয়ে।

বিকেল তিনটায় মুরাদনগর ফায়ার সার্ভিস শিশুটির মরদেহ উদ্ধার করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

২

আল্লামা নুরুল হকের জানাজায় মুসল্লিদের ঢল

৩

মেঘনায় উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

৪

ক্যাব কুমিল্লা জেলা কমিটি গঠন

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডে যোগদান করতে এসে জানলেন পদ শূন্য নেই!

সম্পর্কিত

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

চৌদ্দগ্রামের ২২টি পূজা মণ্ডপে ১৩২০০ কেজি চাল বিতরণ

৫ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে