• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

নিজামই হলেন মডার্ন হাইস্কুলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ০৭
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ১১
logo

নিজামই হলেন মডার্ন হাইস্কুলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৪: ০৭
Photo

কুমিল্লা মডার্ন হাইস্কুলের সভাপতি হিসেবে দুইজনের নাম আলোচনায় ছিল। তাঁরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান ভূঁইয়া ও স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত মোহাম্মদ নিজাম উদ্দিনের (কায়সার) নাম। গতকাল কুমিল্লা শিক্ষাবোর্ড মোহাম্মদ নিজাম উদ্দিনের নাম সভাপতি হিসেবে অনুমোদন করে। আগামী ছয় মাসের জন্য নিজামকে এডহক কমিটির সভাপতি করা হয়। চার সদস্য বিশিষ্ট কমিটিতে আরও রয়েছেন সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদস্য মো. সালাহ উদ্দিন ও মীর্জা জালাল উদ্দিন খান (বাদল)।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সালেহ মো. তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিজাম উদ্দিন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের শ্যালক। নিজামের পক্ষে তাঁর ভগ্নিপতির সুপারিশ ছিল। অন্যদিকে আমিরুজ্জামানের পক্ষে কুমিল্লা—৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশ ছিল। পরবর্তীতে বিষয়টি শিক্ষামন্ত্রী পর্যন্ত গড়ায়। এরপর নিজামকে সভাপতি করার জন্য শিক্ষামন্ত্রী মত দেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে ছাত্রদল থেকে সহ সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদে নির্বাচন করেন নিজাম। ওই বছরের মে মাসে তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ করতে দল থেকে বারণ করা হয়। কিন্তু আজীবন বহিষ্কারাদেশ নিয়েও নিজাম বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। ২০২৪ সালের ৯ মার্চ তিনি দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেন। দুইটি নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করে হেরেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন, প্রকল্প ও ভূসম্পত্তি) হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি জড়িত আছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিজামই হলেন মডার্ন হাইস্কুলের সভাপতি

২

সামান্য কিছু জিনিসপত্র ছিনতাই করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে বুলেটকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের স্বীকারোক্তি: র‌্যাব

৩

চা পান করে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবক নিহত

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

৫

প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে খাল

সম্পর্কিত

৪ ঘণ্টা আগে
চা পান করে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবক নিহত

চা পান করে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবক নিহত

৬ ঘণ্টা আগে

১ দিন আগে
প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে খাল

প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে খাল

১ দিন আগে