• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ৯ মাসের গর্ভবতী নূরজাহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৮
logo

Photo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূরজাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।

নূরজাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামীর নাম জোবায়ের হোসেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

তাঁর স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতির উন্নতি হয়নি। তাই তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

এদিকে নূরজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞাসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। আজ বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার এ ছাত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

২

১৬টি ভবনের নির্মাণ কাজ বন্ধ

৩

ব্রাহ্মণপাড়ায় লোকালয়ে বানরের উৎপাত

৪

ট্রেন থেকে মূল আসামিসহ গ্রেপ্তার ৩

৫

গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ

সম্পর্কিত

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

চান্দিনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

১ ঘণ্টা আগে
১৬টি ভবনের নির্মাণ কাজ বন্ধ

১৬টি ভবনের নির্মাণ কাজ বন্ধ

২ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় লোকালয়ে বানরের উৎপাত

ব্রাহ্মণপাড়ায় লোকালয়ে বানরের উৎপাত

২ ঘণ্টা আগে
ট্রেন থেকে মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ট্রেন থেকে মূল আসামিসহ গ্রেপ্তার ৩

১৮ ঘণ্টা আগে