• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মুরাদনগর

মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা

ট্রেন থেকে মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৭
logo

ট্রেন থেকে মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৭
Photo

কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।

আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে খালেদা আক্তার ও তাঁর ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় মুরাদনগরে খালেদা আক্তার (৭০) ও তাঁর ভাতিজা মনজুরুল আলম তুতুর (৩৫) ওপর হামলা করা হয়। এ সময় দা দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে মোস্তাক আহমেদ আবু মিয়া, হনুফা বেগম ও ইতি আক্তারের নাম উল্লেখ করে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরের বাদশা মিয়া বাজার এলাকা থেকে হনুফা বেগম ও ইতি আক্তারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি আবু মিয়ার অবস্থান শনাক্ত করা হয়।

পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি চলন্ত ট্রেন থেকে মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিন আসামিকে বুধবার কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭

২

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

৩

দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ

৪

কুমিল্লায় অনিয়মের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৫

কুমিল্লা মহানগর যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

সম্পর্কিত

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭

পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস ৫০৭

১৪ মিনিট আগে
চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

চৌদ্দগ্রামে ১৪০০ টাকা মণ দরে আমন ধান সংগ্রহ শুরু

১ ঘণ্টা আগে

৩ ঘণ্টা আগে