নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ক্যাডেট কলেজে ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ বুধবার বিকেলে খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মাসুদ ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন মিসেস রনিমা ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদান করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া শিক্ষার বিশেষ প্রয়োজন। ক্রীড়া শিক্ষা তরুণ সমাজকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়তা প্রদান করে থাকে।

পুরস্কার প্রদানের আগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু হেনা মো. মিজানুর রহমান প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কুচকাওয়াজ, সালাম গ্রহণ হয়। একে সঙ্গে কয়েকটি খেলা হয়।

এ বছর ৩১টি ইভেন্টে মোট ৭১ জন কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মেডেল ও সনদ লাভ করে। এতে সার্বিক চ্যাম্পিয়ন হয় গোমতী হাউস সার্বিক রানারআপ -মেঘনা হাউস। আন্তঃহাউস এথলেটিক্স চ্যাম্পিয়ন- তিতাস হাউস, জুনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট- সাদিকুর রহমান(নবম শ্রেণি), সিনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট- মিয়া ফাতিন ইশরাক (দ্বাদশ শ্রেণি), হেলথ এন্ড হাইজিন ট্রফি- তিতাস হাউস, বেস্ট ডিসিপ্লিন হাউস-মেঘনা হাউস, একাডেমিকস চ্যাম্পিয়ন -গোমতি হাউস। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট মেজর ইউ এম মুকরামিনুল ইসলাম আমিন।

গত ২১ ডিসেম্বর কুমিল্লা ক্যাডেট কলেজে ৪১তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে গোমতী, মেঘনা ও তিতাস হাউজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।