• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মেঘনা

এবার রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে লাখ টাকা ও খাসি নেওয়ার অভিযোগ

মেঘনা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৯: ৫১
logo

Photo

একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে শোকজ করে দল। এ নিয়ে দৌড়ের মধ্যে আছেন তিনি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে আলোচিত ও সমালোচিত নেতা লন্ডনীর। এবার দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে।

গতকাল সোমবার এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া তাকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

এ প্রসঙ্গে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, আমাকে রাজনৈতিকভাবে আটকানোর জন্য দলের ভেতরে একটি পক্ষ একের পর এক ষড়যন্ত্র করছে। তাঁরা আমাকে একবার বহিস্কার করায়, আরেকবার শোকজ দেয়। অথচ মেঘনায় গত ১৭ বছর আমি দলের হাল ধরি। সামনে উপজেলা নির্বাচন, ওই নির্বাচনে আমি যেন প্রার্থী হতে না পারি সেজন্য এ সব অভিযোগ তোলা হচ্ছে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীকে ১১ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে লাখ টাকা ও খাসি নেওয়ার অভিযোগ

২

পূজায় কুমিল্লার রূপা রাণী দাসের মনে আনন্দ নেই, নানুয়াদিঘিরপাড়ের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে

৩

কুমিল্লায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা

৪

পলেস্তরা খসে পড়ল শিক্ষার্থীর মশারির ওপর

৫

ইস্টার্ন মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

সম্পর্কিত

১০ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে
ইস্টার্ন মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

ইস্টার্ন মেডিকেলে বৈজ্ঞানিক সেমিনার

১ দিন আগে