নিজস্ব প্রতিবেদক

সংসদে দাঁড়িয়ে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল সোমবার সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা জেলা অত্যন্ত ঐতিহাসিক জেলা। ঐতিহ্যবাহী জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।’
তিনি আরও বলেন, ‘বিগত যে স্বৈরাচারী সরকার তারাও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘‘কু’’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য তিনি বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না।’
প্রসঙ্গত বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লাকে "ময়নামতি" ও ২০২২ সালে "মেঘনা" নামে বিভাগ করতে চেয়েছিলেন।
সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে এই পার্লামেন্টেই (জাতীয় সংসদ) আপনার মাধ্যমে কুমিল্লা নামেই বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’