• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২০: ৩৬
logo

দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুড়িচং প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২০: ৩৬
Photo

কুমিল্লার বুড়িচংয়ে জামাল হোসেন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি দুই সন্তানের জনক। জামাল হোসেন ওই গ্রামের প্রয়াত আব্দুল বারেকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে একই উপজেলার মালাপাড়া ইউনিয়নের আজাদনগর গ্রামের আবুল বারেকের মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। তাঁদের সংসারে মরিয়ম (৬) ও আরজিন (৩) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই কাবিননামা ও নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। দাম্পত্য বিরোধের কারণে স্ত্রী তানিয়া আক্তার বেশির ভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।

জামাল হোসেনের বড় ভাই আব্দুল সামাদ বলেন, জামাল হোসেন বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাইয়ের স্ত্রী জান্নাতুল বেগম ঘরের বেড়ার ফাঁক দিয়ে জামালকে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘরের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল লাশ উদ্ধার করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব ও মনোমালিন্যের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দুই সন্তানের জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা

৪

প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

৫

দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ

সম্পর্কিত

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২ ঘণ্টা আগে