আগামীকাল কুমিল্লায় আসছেন সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আগামীকাল শুক্রবার কুমিল্লায় আসছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এদিন বেলা ১১টায় শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি। বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে নগরের দক্ষিণ চর্থা গোলপুকুর পাড়ে অবস্থিত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের বাড়ি, লাকসাম রোডে অবস্থিত অভয় আশ্রম, মহেশ ট্রাস্টের রামমালা গ্রন্থাগার, মনোহরপুরে অবস্থিত রাজ রাজেশ্বরী কালিবাড়ি, ঝাউতলায় অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, ধর্মসাগরের উত্তরপাড়ে অবস্থিত রানীর কুটি এবং টাউন হল কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি।

এছাড়া সন্ধ্যা ছয়টায় জেলা সার্কিট হাউজে সুধীজনদের সঙ্গে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন সংস্কৃতিমন্ত্রী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত