• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান তিন ধাপে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩: ৩১
logo

Photo

কুমিল্লায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান তিন ধাপে হচ্ছে। প্রধান অতিথি হিসেবে তিন নেতার কেউ কাউকে ছাড় দিতে চান না। এ কারণে আলাদাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

আজ সোমবার বিকেল চারটায় আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে আলেখাচর মায়ামি হোটেলের সামনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সন্ধ্যা ছয়টায় সদর দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে সুয়াগাজী হাইস্কুল মাঠে আলোচনা সভা। সেখানেও প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা। এতে প্রধান অতিথি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা। এতে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর ও আদর্শ সদর উপজেলার বিএনপি একসঙ্গে অতীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতো। চলতি বছরের ৩০ মে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আলাদাভাবে জেলা শিল্পকলা একাডেমিতে পালন করা হয়। জেলা ও মহানগর বিএনপির ব্যানারে অনুষ্ঠান হলেও ওই অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি অনুপস্থিত ছিলেন। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন মিলে ওই অনুষ্ঠান করেন।

বিকেলে নগরের কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লার সরকারি পিপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মো. কাইমুল হক রিংকু। সভা সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

কুমিল্লায় বিএনপির দুইটি ধারার আলাদা কর্মসূচি হওয়ায় তখন কেন্দ্রীয় বিএনপি এ নিয়ে অস্বস্তিতে পড়ে। এবারও আলাদা কর্মসূচি হচ্ছে। তবে এবার বিএনপির নেতারা বলছেন, জেলা ও মহানগর এবার আলাদা অনুষ্ঠান করছে। দুই অনুষ্ঠানে দুই মন্ত্রী প্রধান অতিথি। ফলে কোনো ধরনের সমস্যা হবে না এবার।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি অনুষ্ঠান করবে। এতে কৃষিমন্ত্রী প্রধান অতিথি, প্রধান বক্তা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, জেলা বিএনপির অনুষ্ঠান বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

৩

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা

৪

ইলিয়টগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা

সম্পর্কিত

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

১২ ঘণ্টা আগে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

১৩ ঘণ্টা আগে