• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩: ৪৬
logo

Photo

কুমিল্লা শিক্ষা বোর্ডের আন্তঃকলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোসা. আমেনা বেগম, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মাহবুবুর রহমান, কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুলসহ ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিনিধিরা।

সভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ জন্য আন্তঃকলেজ ক্রীড়া কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার প্রয়োজন রয়েছে।

সভায় আন্তঃকলেজ ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, পরিকল্পিত ও সুশৃঙ্খল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়, প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যরা মতামত দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

৩

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা

৪

ইলিয়টগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা

সম্পর্কিত

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

১২ ঘণ্টা আগে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

১৩ ঘণ্টা আগে