• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

ইলিয়টগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

এনজিওর ঋণে শুরু করা ব্যবসা হারিয়ে নিঃস্ব ব্যবসায়ী

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২১: ০৯
logo

ইলিয়টগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

চান্দিনা প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২১: ০৯
Photo

কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে চারটি স্টেশনারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন তারা। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা এক ব্যবসায়ী।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুমাইরা স্টোর। দোকানটির মালিক আবুল হাশেম বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে দোকান শুরু করছিলাম। দুইটা ফ্রিজসহ প্রায় চার লাখ টাকার মালামাল আছিল। সব পুইড়া শেষ। এখন আমি কিস্তি দিমু কেমনে? পরিবার নিয়া চলার পথ বন্ধ হয়া গেল।

ক্ষতিগ্রস্ত শরীফ স্টোরে একটি ফ্রিজসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কানাই স্টোরে একটি ফ্রিজ, বিপুল পরিমাণ স্টেশনারি সামগ্রী ও কোমল পানীয়সহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া আরও একটি দোকানের প্রায় এক লাখ টাকার স্টেশনারি মালামাল পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকান ও পুঁজি হারিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

৩

দাউদকান্দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা

৪

ইলিয়টগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

৫

কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা

সম্পর্কিত

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

১২ ঘণ্টা আগে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণার পরদিন দুই পক্ষের সংঘর্ষ

১৩ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে