রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী আজ

বিশ্বকবির কুমিল্লায় আগমনের ১০০ বছর

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আমরা যখন উতলা হয়ে যাই তখন রবীন্দ্রসংগীত গাই। যখন প্রেম ভালোবাসার কথা বলি তখনও রবীন্দ্রনাথ। ষড়ঋতুর সবকটিতে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। আমরা যখন আশা জাগানিয়ার স্বপ্ন দেখি তখনও রবীন্দ্রনাথের সৃষ্টিকে স্মরণ করি। যখন সৌন্দর্যের চর্চা করি, তখনও রবীন্দ্রনাথ আমাদের অস্তিত্ব জুড়ে থাকেন।

বাঙালির সব শাখাতেই বিচরণ করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ।

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। তাঁর কুমিল্লায় আগমনের ১০০ বছর এবার। ১৯২৬ সালে তিনি কুমিল্লায় আসেন। এ সময় তিনি কুমিল্লা টাউন হল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, অভয় আশ্রম, রামমালা গ্রন্থাগার ও কেটিসিসিএ এলাকায় ঘুরে দেখেন।

এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিকেল ৩টা ৩০মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া বিকেল ৫টায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে কুমিল্লা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত