জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইস্টার্ন মেডিকেল কলেজে নানা কর্মসূচি

Thumbnail image

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে। এ দিবসকে ছাত্রজনতার বিজয় হিসেবে চিহ্নিত করে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়। এই দিনে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ইস্টার্ন মেডিকেল কলেজ নানা অনুষ্ঠান হয়।

কর্মসূচির মধ্যে বিজয় শোভাযাত্রা, কলেজ শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন , আলোচনা সভা ও কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বিগত ২০২৪ এর ছাত্র গণআন্দোলনে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে কুমিল্লায় আহতদের ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসক সহ যারা চিকিৎসা সেবা প্রদানের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত