নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরোনো সেতুটি টানা তিনদিন ধরে বন্ধ রয়েছে। সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আপাতত পাশের নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করছে। এতে এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি না হলেও দীর্ঘ সময় এভাবে চলাচল অব্যাহত থাকলে ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
সেতুটি পরিদর্শন করে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পরিদর্শন দল। দ্রুত সমস্যার সমাধানের কথা জানানো হলেও কবে নাগাদ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে, তা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেতু বন্ধ থাকায় নতুন সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে পুলিশের।
সওজের পরিদর্শন দলের পর্যবেক্ষণে সেতুটির বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন সওজের সেতু ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ। তবে ত্রুটি মেরামত করে কবে নাগাদ সেতুটি চালু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথে পুরোনো সেতুটি বারবার বন্ধ হওয়ায় উদ্বেগ বাড়ছে চালক ও যাত্রীদের মধ্যে। তাদের দাবি, সাময়িক ব্যবস্থার পরিবর্তে দ্রুত ত্রুটি মেরামত করে সেতুটি স্থায়ীভাবে সচল করা হোক।