নিজস্ব প্রতিবেদক

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকায় মিছিল করার তিনদিন পরই কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোখলেসুর রহমানের অনুসারী।