কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের অন্যতম কোচ মো. এমদাদুল হক ইমদুকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু।

গতকাল সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন-নির্বাহী পরিচালক রুটিন দায়িত্ব) টিটন খীসা স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (১৫)- এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

জানতে চাইলে জাতীয় ক্রিকেট দলের অন্যতম কোচ মো. এমদাদুল হক ইমদু বলেন, সবাইকে নিয়ে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে সাজানো হবে। এখানে নির্ধারিত সময়ে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন আয়োজন করা হবে। একইসঙ্গে ক্রিকেট, ফুটবল ও হকিসহ নানা ধরণের খেলা হবে।

ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, আমরা জেলা ক্রীড়া সংস্থাকে সুন্দর ভাবে সাজাবো। ভালো মানের খেলোয়াড় তৈরি করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত