• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৬
logo

Photo

কুমিল্লা বিভাগ কুমিল্লাবাসীর প্রাণের দাবি। আগামী এক সপ্তাহের মধ্যে বিভাগ ঘোষণা না হলে কুমিল্লার জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশ বক্তারা এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন কনটেন্ট ক্রিয়েটের এসোসিয়েশন কুমিল্লার সভাপতি টিপু চৌধুরী।

সমাবেশে বলা হয়, কুমিল্লা বিভাগ করা এখন সময়ের দাবি। রেল যোগাযোগ, সড়ক যোগাযোগে কুমিল্লার অবস্থান দারুণ। প্রয়োজনে বিমানবন্দর চালু করে আকাশপথে যোগাযোগ চালু করাও সম্ভব। যতগুলো জেলা নিয়ে বিভাগ করার কথা, সবগুলো জেলার মধ্যে কুমিল্লা বেস্ট। সুতরাং কুমিল্লাকে বিভাগ করতে হবে। অন্যান্য যারা নিজেদের জেলাকে বিভাগ দাবি করছেন, তাঁরা নিজেরাও জানেন তাঁদের জেলা বিভাগ হবে না।

বিভাগের দাবিতে আয়োজিত সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আমিন উর রশিদ ইয়াছিন বলেন, এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লা। ত্রিপুরার রাজধানী কুমিল্লা। কুমিল্লায় ষোড়শ শতকে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, যা বর্তমানে শালবন বিহার নামে খ্যাত। প্রাচীন এই জেলাকে বিভাগ ঘোষণা করা এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি। আমরা সরকারকে অনুরোধ করবো দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন।

বিক্ষোভ কর্মসূচিতে জেলার ১৭ উপজেলার কয়েকহাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পূবালী চত্বর। বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবরোধ করেন তাঁরা। সমাবেশ শেষে একটি মিছিল নগরের প্রধানগুলো প্রদক্ষিণ করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বারে ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ প্রদান

২

কুমিল্লা শিক্ষাবোর্ডের দুইটি পদে রদবদল

৩

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমেনা বেগম

৪

ভিক্টোরিয়া কলেজকে সমৃদ্ধ করেছে বাংলা বিভাগ : অধ্যক্ষ

৫

২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

সম্পর্কিত

দেবীদ্বারে ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ প্রদান

দেবীদ্বারে ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ প্রদান

৬ দিন আগে

৭ দিন আগে