• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

যাঁরা দল ছাড়েননি, ফিরছেন তাঁরা ফিরছেন শাওন, সাক্কু ও কায়সার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১: ৩৭
logo

Photo

যাঁরা দল ছাড়েননি, দল বহিষ্কার করার পরেও দলীয় কর্মসূচিতে জড়িত আছেন তাঁদের ডিসেম্বরেই বিএনপিতে ফেরানো হচ্ছে। এই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহিস্কৃতরা। এছাড়া অতীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যাঁরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরাও ফিরবেন। আসন্ন স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে। বিএনপির নির্বাহী কমিটির অন্তত চারজন সম্পাদক আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় আছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিসেম্বরে শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশে অরাজকতা করতে পারেন এমন আশংকা থেকে বিএনপি তার ঘরের নির্ভরতার প্রতীক দলীয় প্রভাবশালী নেতাদের দলে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে কুমিল্লার চান্দিনা , কুমিল্লা সিটি করপোরেশন ও আদর্শ সদর উপজেলায় শাওন, সাক্কু ও কায়সারের প্রাসঙ্গিকতা রয়েছে। আছে বিশাল কর্মীও। এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নিরাপদ রাখতে চান্দিনার এমপি শাওনকে বিএনপির দরকার। শাওন বিএনপিকে ছাড়েনি। তিনি দলের পেছনে লেগে ছিলেন, আছেন।

চান্দিনার একজন বিএনপি নেতা বলেন, এ আসনে রেদোয়ান আহমেদ গত নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন। রেদোয়ান ২০০৬ সালে বিএনপিকে টুকরো করে এলডিপি করেন। রেদোয়ান ডিগবাজি দেওয়া রাজনীতিবিদ। তিনি এখন আর আগের মতো কারিশমা দেখা পারছেন না। তরুণ প্রজন্ম ও বিএনপির নেতারা শাওনের পক্ষে একাট্টা। গত জাতীয় সংসদ নির্বাচনে শাওন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হন। শাওনের কাছে রেদোয়ান হেরেছেন। শাওন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন নির্বাচনের সময়। নির্বাচন করায় বহিস্কার হন। এখন দলে ফিরতে মরিয়া।

জানতে চাইলে কুমিল্লা -৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, আমি বিএনপি করি। আমার বাবা বিএনপির উত্তর জেলা ও চান্দিনা উপজেলার সভাপতি ছিলেন। বিএনপি আমার প্রাণের দল। আমি দলে ফিরতে চাই। সেই চেষ্টা করছি। দল বদল করিনি।

এদিকে সাক্কু ও কায়সার ২০২২ সালের ১৫ জুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করেন। ওই কারণে তাঁদেরকে দল আজীবনের জন্য বহিস্কার করেছিলো ২০২২ সালের মে মাসে। পরবর্তীতে তাঁরা আবারও দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের ৭ মার্চ মেয়র পদে উপনির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। উভয় নির্বাচনে দুইজনেই পরাজিত হন। এরপরেও তাঁরা দলীয় কর্মসূচিতে বেশ সক্রিয়। দলের সব কর্মসূচিতে তাঁরা জড়িত থাকেন।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তাঁর অনুসারীদের নিয়ে আলাদা কর্মসূচি করেন। দেদারসে টাকা খরচ করেন। গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনিরুল হক চৌধুরীর পক্ষে লাখ লাখ টাকা খরচ করেন। সাক্কুর কর্মীদের বেশির ভাগেরই পদ নেই। তিনি সচরাচর বিএনপির যৌথ কর্মসূচিতে মঞ্চে উঠেন না। সাক্কুর ভাই মো. কাইমুল হক রিংকু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) আকবর হোসেন সাক্কুর ফুফাতো ভাই।

জানতে চাইলে মনিরুল হক সাক্কু বলেন, আমি তো বিএনপি ছাড়িনি। দলের সব কাম করি। টিআ খরচা করি। কর্মীদের ধরে রাখছি। দলের কাছে ব্যাখ্যা দিছি। আশা করি দল আমাকে ফিরিয়ে নেবে। আমি তো কুমিল্লার আদি বিএনপি।

অন্যদিকে নিজাম উদ্দিন কায়সার বহিষ্কারাদেশ মাথায় নিয়েই বিএনপির বিভিন্ন মঞ্চে ওঠেন, বক্তৃতা করেন, লোক জড়ো করেন, দলীয় খরচ যোগান দেন। দলে ফিরতে না পারলেও, দল তাঁকে কুমিল্লার নাম্বার ওয়ান বেসরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বসিয়েছে। তিনিও দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন। রাজনীতির মাঠে ছাত্রজীবন থেকেই সক্রিয় আছেন। তাঁর ভগ্নিপতি বর্তমানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

আলাপ চারিতায় নিজাম উদ্দিন কায়সার বলেন, আছি তো দলেই। কাজ করছি। কোনটাতো বন্ধ নেই। বহিষ্কারাদেশ দল কখন তুলবে জানি না।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন , দলের সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়। আবার দলই তাঁদের ফেরাতে পারে। এটা দলের চেয়ারম্যান, মহাসচিব , স্থায়ী কমিটি ও হাইকমান্ডের ব্যাপার। তাঁরা তো বিএনপি করে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

যাঁরা দল ছাড়েননি, ফিরছেন তাঁরা ফিরছেন শাওন, সাক্কু ও কায়সার

২

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

৩

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

৪

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

নবীনবরণে অংশ নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন নাহিদ, হাসনাত, আসিফ

সম্পর্কিত

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

কুমিল্লা ক্লাবের সদস্য মোস্তফা আহমেদ আর নেই

১৫ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ ঘণ্টা আগে