নিজস্ব প্রতিবেদক

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সুরক্ষার দাবিতে দেশের ৩৪ নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।
বিবৃতিত তাঁরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদও জানিয়েছেন।
৩৪ নাগরিকের ভাষ্য, তাঁরা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর পড়েছেন। তার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, কুমিল্লা নগরের ধর্মসাগরের পশ্চিমপাড়ের য় ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে তাঁরা দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে বাড়িতে লাগানো ওই সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে একটি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবি জানিয়েছেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাসদস্যরা তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ক্যান্টনমেন্টে নির্যাতনের পর তাঁকে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর ছোট ছেলেকেও হত্যা করা হয়েছিল।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে তিনি ওই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।

বিবৃতিতে স্বাক্ষরকারী ৩৪ জন নাগরিকের তালিকা
১. অধ্যাপক আনু মুহাম্মদ (অর্থনীতিবিদ ও শিক্ষক), ২. সুলতানা কামাল (মানবাধিকারকর্মী ও আইনজীবী), ৩. খুশী কবির ('নিজেরা করি'-র সমন্বয়কারী), ৪. ড. ইফতেখারুজ্জামান (নির্বাহী পরিচালক, টিআইবি), ৫. ড. শহিদুল আলম (আলোকচিত্রী), ৬. আবু সাঈদ খান (লেখক ও সাংবাদিক), ৭. জেড আই খান পান্না (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী), ৮. রাশেদা কে চৌধুরী (নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান),৯. শাহীন আনাম (নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন), ১০. শামসুল হুদা (নির্বাহী পরিচালক, এএলআরডি), ১১. ড. সামিনা লুৎফা (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১২. ড. তানজীমউদ্দিন খান (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৩. ড. শাহনাজ হুদা (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৪. ড. জোবাইদা নাসরীন (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৫. রোবায়েত ফেরদৌস (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ১৬. তাসনিম সিরাজ মাহবুব (সহযোগী অধ্যাপক), ১৭. ড. স্বপন আদনান (ভিজিটিং প্রফেসর, লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স), ১৮. রেহনুমা আহমেদ (লেখক ও গবেষক), ১৯. পাওয়েল পার্থ (গবেষক), ২০. ড. ঈশিতা দস্তিদার (নৃবিজ্ঞানী ও গবেষক), ২১. অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (সিনিয়র আইনজীবী), ২২. অ্যাডভোকেট তবারক হোসেন (সিনিয়র আইনজীবী), ২৩. সালেহ আহমেদ (সাধারণ সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন), ২৪. রোজিনা বেগম (গবেষক ও অধিকারকর্মী), ২৫. অ্যাডভোকেট সালমা আলী (নির্বাহী পরিচালক, বিএনডব্লিউএলএ), ২৬. মনিন্দ্র কুমার নাথ (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ), ২৭. জাকির হোসেন (প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ), ২৮. অ্যাডভোকেট সাইদুর রহমান (প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন), ২৯. শাহেদ কায়েস (কবি ও প্রাবন্ধিক), ৩০. মিঠুন রাকসাম (কবি ও আদিবাসী সংস্কৃতিকর্মী), ৩১. সাঈদ আহমেদ (মানবাধিকারকর্মী), ৩২. দীপায়ন খীসা (মানবাধিকারকর্মী), ৩৩. ড. হানা শামস আহমেদ (মানবাধিকারকর্মী), ৩৪. মুক্তাশ্রী চাকমা (মানবাধিকারকর্মী)