নাঙ্গলকোট প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েলকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আজ রোববার অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েল আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।
অধ্যাপক ড. মাঈন উদ্দিন জুয়েল নাঙ্গলকোট উপজেলার মদনপুর গ্রামের মরহুম আবদুর রশিদের দ্বিতীয় সন্তান। মাঈন উদ্দিন জুয়েল জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হওয়ায় তাঁর সহকর্মীরাসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন অব্যাহত রেখেছেন।