• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৯: ৫০
logo

Photo

সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. কাউছার আহম্মেদ পাটওয়ারী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. হারুন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম, ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা দেশে আইনের শাসন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘জুলাই-গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও পতিত স্বৈরাচারী গোষ্ঠী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, ‘আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন। আইনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলায় যারা কাজ করছেন, তাদের প্রতিহত করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আজ আমরা শিক্ষকরা দাঁড়িয়েছি। তবে শুধু আমরা নই, শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষকে এই অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কথা বলতে হবে।’

ইউট্যাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিগত ১৭ বছরে যে জায়গায় মানুষের প্রতিবাদ ও আশঙ্কা ছিল; তা হলো ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের অধিকার। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের পর এদেশে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে দেশে একটি গনতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল। সেই আবহকে নৎসাত করার জন্য একটি বিশেষ গোষ্ঠী যারা ’২৪ এ পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে, তারা অপতৎপরতা চালাচ্ছে। তাদের এই অপতৎপরতার প্রতিবাদে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

২

ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্বরে মানবন্ধন

৩

হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাঈন উদ্দিন

৫

সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় চোরাচালান জব্দ

সম্পর্কিত

ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্বরে মানবন্ধন

ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্বরে মানবন্ধন

১০ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে