সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার পণ্য জব্দ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল নাগাদ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

পাচার হয়ে আসা ও পাচারের জন্য বহনের সময় বিজিবি অভিযান চালায়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চণ্ডীদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু ইত্যাদি জব্দ করা হয় বলেও জানান তিনি।

সুলতানপুর ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত