ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে ২০৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় ৪৮ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮ বছরের নিচে বয়স এমন ব্যক্তিও আছেন।
কমবয়সী আসামিদের পরিবারের কয়েকজনের ভাষ্য, তাঁদের সন্তানেরা জানতো না মিছিলে আসবে। পুলিশ বয়স বাড়িয়ে দিয়ে ওদের আসামি করেছে। এরা স্কুল ও কলেজের একাদশ শ্রেণি পর্যায়েরও আছে।
মামলার আসামিদের মধ্যে আছেন, কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন ও কুমিল্লা জেলা দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়া রুমি।
গতকাল সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত রোববার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং সরকারবিরোধী ¯েøাগান দেন। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘেœর উদ্দেশ্যে এই কর্মকান্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
মিছিল থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করে সোমবার আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নেতাকর্মীরা জানান, এহতেশামুল হক ভূঁইয়া রুমীর অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরে কুমিল্লা জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যতগুলো ঝটিকা মিছিল, কার্যক্রম সংগঠিত হয়েছে তার অধিকাংশই ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রুমির অর্থায়ন ও নির্দেশনায় হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেছেন, এ মামলায় গ্রেপ্তার ৪৮ জনকে সোমবার আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।